সেন্টমার্টিন দ্বীপবাসীর সুবিধার্থে এমভি টেকনাফ জাহাজের বিশেষ সেবা ও দিকনির্দেশনা

সেন্টমার্টিন দ্বীপের সম্মানিত স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করতে এমভি টেকনাফ (MV Teknaf) কর্তৃপক্ষ কিছু জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বীপবাসীর প্রতিদিনের নির্ভরতা ও ভালোবাসার প্রতিদান হিসেবে এই বিশেষ সুবিধাগুলো কার্যকর থাকবে।

স্থানীয় বাসিন্দাদের জন্য নির্ধারিত সেবাসমূহ:

  • ১. সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত: সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে স্পিডবোট ভাড়ার সমতুল্য সাশ্রয়ী মূল্যে জাহাজে যাতায়াতের সুযোগ থাকবে।
  • ২. মুমূর্ষু ও অসুস্থ রোগীদের অগ্রাধিকার: দ্বীপের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে কোনো রোগীর জন্য জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
  • ৩. প্রসূতি মায়েদের বিশেষ যত্ন: প্রসূতি মায়েদের জন্য যাতায়াত সম্পূর্ণ ফ্রি এবং তাদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা থাকবে।
  • ৪. শিক্ষার্থীদের যাতায়াত সহায়তা: অসচ্ছল পরিবারের যে সকল সন্তান দূর-দূরান্তে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করছে, তাদের সেন্টমার্টিন টু কক্সবাজার রুটে জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
  • ৫. সম্মানিত ইমামগণের জন্য সেবা: সেন্টমার্টিনের সকল মসজিদের সম্মানিত ইমামগণের জন্য জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
  • ৬. প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা: ৭০ বছর বা তদূর্ধ্ব সকল সম্মানিত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি এবং সর্বোচ্চ সম্মানের সাথে আরামদায়ক আসনের ব্যবস্থা থাকবে।
  • ৭. বিশেষ নির্দেশনা: এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মিত ভাড়ার দ্বিগুণ প্রযোজ্য হবে।
  • ৮. পারিবারিক ছাড়: স্থানীয় বাসিন্দারা সপরিবারে যাতায়াত করলে ১০ বছরের কম বয়সী সন্তানের টিকিট সম্পূর্ণ ফ্রি (সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই নিজের হতে হবে)।

অফিসিয়াল যোগাযোগ ও টিকিট বুকিং তথ্য:

  • অফিসিয়াল ওয়েবসাইট: mvteknaf.com
  • হেল্পলাইন ও বুকিং নম্বর:
    • 01735900666
    • 09611798736
  • ঢাকা অফিস ঠিকানা:
    • Suite 3D (Teknaf Counter), 3rd Floor, Ship Ticket Office, Lane Behind Hotel La Vinci (Beside AIBL Bank, Near Metro Station), Karwan Bazar, Dhaka – 1215
We are waiting for you to make your trip easy and beautiful. Call or SMS us for any information or suggestion. Our only goal is to make your trip beautiful and easy.
Sales Partner Of MV Teknaf

Contact

Drop a Line

01735900666

Visit office

Compact Bayezid Square, 2nd floor, Infront of AIBL Bank, Bayezid bostami, Chattogram, Chittagong, Bangladesh.

Sales Partner Of MV Teknaf.