সেন্টমার্টিন দ্বীপের সম্মানিত স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করতে এমভি টেকনাফ (MV Teknaf) কর্তৃপক্ষ কিছু জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বীপবাসীর প্রতিদিনের নির্ভরতা ও ভালোবাসার প্রতিদান হিসেবে এই বিশেষ সুবিধাগুলো কার্যকর থাকবে।
স্থানীয় বাসিন্দাদের জন্য নির্ধারিত সেবাসমূহ:
- ১. সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত: সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে স্পিডবোট ভাড়ার সমতুল্য সাশ্রয়ী মূল্যে জাহাজে যাতায়াতের সুযোগ থাকবে।
- ২. মুমূর্ষু ও অসুস্থ রোগীদের অগ্রাধিকার: দ্বীপের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে কোনো রোগীর জন্য জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
- ৩. প্রসূতি মায়েদের বিশেষ যত্ন: প্রসূতি মায়েদের জন্য যাতায়াত সম্পূর্ণ ফ্রি এবং তাদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা থাকবে।
- ৪. শিক্ষার্থীদের যাতায়াত সহায়তা: অসচ্ছল পরিবারের যে সকল সন্তান দূর-দূরান্তে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করছে, তাদের সেন্টমার্টিন টু কক্সবাজার রুটে জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
- ৫. সম্মানিত ইমামগণের জন্য সেবা: সেন্টমার্টিনের সকল মসজিদের সম্মানিত ইমামগণের জন্য জাহাজ ভাড়া সম্পূর্ণ ফ্রি।
- ৬. প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা: ৭০ বছর বা তদূর্ধ্ব সকল সম্মানিত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি এবং সর্বোচ্চ সম্মানের সাথে আরামদায়ক আসনের ব্যবস্থা থাকবে।
- ৭. বিশেষ নির্দেশনা: এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মিত ভাড়ার দ্বিগুণ প্রযোজ্য হবে।
- ৮. পারিবারিক ছাড়: স্থানীয় বাসিন্দারা সপরিবারে যাতায়াত করলে ১০ বছরের কম বয়সী সন্তানের টিকিট সম্পূর্ণ ফ্রি (সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই নিজের হতে হবে)।
অফিসিয়াল যোগাযোগ ও টিকিট বুকিং তথ্য:
- অফিসিয়াল ওয়েবসাইট: mvteknaf.com
- হেল্পলাইন ও বুকিং নম্বর:
- 01735900666
- 09611798736
- ঢাকা অফিস ঠিকানা:
- Suite 3D (Teknaf Counter), 3rd Floor, Ship Ticket Office, Lane Behind Hotel La Vinci (Beside AIBL Bank, Near Metro Station), Karwan Bazar, Dhaka – 1215